ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

মৃত্যুফাঁদে পাঠদান: বরগুনার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিতে ৫ শতাধিক শিক্ষার্থী

  • প্রকাশের সময় : Jun 19, 2026 ইং
মৃত্যুফাঁদে পাঠদান: বরগুনার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিতে ৫ শতাধিক শিক্ষার্থী ছবির ক্যাপশন: মৃত্যুফাঁদে পাঠদান: বরগুনার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিতে ৫ শতাধিক শিক্ষার্থী
ad728
জাহাঙ্গীর কবীর মৃধা, বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে পাঠদান। প্রায় পাঁচ দশক আগে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের প্রধান ভবনটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় থাকলেও তা পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও শিক্ষক জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। কিন্তু প্রতিষ্ঠার দীর্ঘ ৫০ বছর পার হলেও বিদ্যালয়টি সরকারি কোনো নতুন ভবন কিংবা টেকসই অবকাঠামো সুবিধা পায়নি। যে দ্বিতল ভবন দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছিল, সেটিই এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, বেরিয়ে এসেছে মরিচাধরা রড। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ায় শ্রেণিকক্ষগুলো পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। ভবনের বিভিন্ন অংশ দেখে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্পষ্টভাবে প্রতীয়মান হয়।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, ভবনটির অবস্থা এতটাই নাজুক যে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে জরুরিভিত্তিতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।

শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এখনই প্রয়োজন দ্রুত ব্যবস্থা গ্রহণ ও আধুনিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত তালতলী

বরগুনা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত তালতলী

ad300