ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনাকে অর্থনৈতিক অঞ্চল গড়ার আশা প্রকাশ: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : Mar 22, 2026 ইং
বরগুনাকে অর্থনৈতিক অঞ্চল গড়ার আশা প্রকাশ: চিফ হুইপ নুরুল ইসলাম মনি ছবির ক্যাপশন: বরগুনাকে অর্থনৈতিক অঞ্চল গড়ার আশা প্রকাশ: নুরুল ইসলাম মনি
ad728
বরগুনা প্রতিনিধি: জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি বলেছেন, বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও আমূল পরিবর্তন সম্ভব। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

রোববার (২২ মার্চ) সকাল ১১টায় বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তিনি দাবি করেন, আগের সরকার বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে। আওয়ামী লীগ সরকার প্রায় ৩২ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা দিয়ে দেশের সাতটি জাতীয় বাজেট করা সম্ভব হতো।
তিনি বলেন, বরগুনার খালগুলো পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। খাল খননের ফলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এতে কৃষকরা এক ফসলি জমিতে তিনটি ফসল ফলাতে পারবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুবসমাজের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়। দক্ষ জনশক্তি তৈরি হলে তারা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেলেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
এদিকে একইদিন দুপুরে বরগুনা সার্কিট হাউসের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নুরুল ইসলাম মনি বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান চালানো হবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে। উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে,
উপকূলীয় অঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো উপকূলীয় জেলাগুলোর উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে সরকারের কাছে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি,
এর আগে সকাল ১১টায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
অনুষ্ঠানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত-ই-খুদাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে বরগুনার ডিসি: শিক্

পাথরঘাটায় দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে বরগুনার ডিসি: শিক্

ad300