ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে ৫ লাখ টাকার ইয়াবা ও বিক্রির টাকাসহ সাবেক ছাত্রদলনেতা গ্রেফতার!

  • প্রকাশের সময় : Jun 9, 2026 ইং
আমতলীতে ৫ লাখ টাকার ইয়াবা ও বিক্রির টাকাসহ সাবেক ছাত্রদলনেতা গ্রেফতার! ছবির ক্যাপশন: আমতলীতে ৫ লাখ টাকার ইয়াবা ও বিক্রির টাকাসহ সাবেক ছাত্রদলনেতা গ্রেফতার!
ad728
আমতলী (বরগুনা) প্রতিবেদক: বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকা থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল খোন্তাকাটা বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবদুল্লাহ আল নোমান (জনি গাজী) ও সুজন হাওলাদারকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আবদুল্লাহ আল নোমান (জনি গাজী) একসময় স্থানীয় পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দখল-দূষণে অস্তিত্ব সংকটে তালতলীর আমখোলা খাল: জলাবদ্ধতায় ক্ষ

দখল-দূষণে অস্তিত্ব সংকটে তালতলীর আমখোলা খাল: জলাবদ্ধতায় ক্ষ

ad300