ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে গভীর রাতে ডাকাতি: ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

  • প্রকাশের সময় : Jun 9, 2026 ইং
আমতলীতে গভীর রাতে ডাকাতি: ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ছবির ক্যাপশন: আমতলীতে গভীর রাতে ডাকাতি: ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
ad728
আমতলী (বরগুনা) প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে অবসরপ্রাপ্ত উপ-কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল মতি মিয়ার বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের গ্রিল ভেঙে প্রবেশ করে প্রায় ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরবর্তী দিন মঙ্গলবার সকালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা ডা. মতি মিয়ার ছোট ভাই আব্দুস সালামকে বেঁধে ফেলে তারা। পরে আলমারি ভেঙে ঘরে থাকা মালামাল তছনছ করে। একপর্যায়ে আলমারিতে থাকা প্রায় ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

বাড়ির মালিক ডা. আব্দুল মতি মিয়া বলেন, গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল ভেঙে ঘরে ঢোকে। তারা আলমারি ভেঙে ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি মামলা করবো।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
চার বছর ধরে বিকল বরগুনা জেনারেল হাসপাতালের অক্সিজেন জেনারেটর

চার বছর ধরে বিকল বরগুনা জেনারেল হাসপাতালের অক্সিজেন জেনারেটর

ad300