ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

ঈদুল আজহা উপলক্ষে বরগুনায় সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 23, 2026 ইং
ঈদুল আজহা উপলক্ষে বরগুনায় সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ঈদুল আজহা উপলক্ষে বরগুনায় সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত
ad728
বরগুনা প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে সড়কে দুর্ঘটনা রোধ, সড়ক নিরাপত্তা জোরদার এবং মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বরগুনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)-এর যৌথ উদ্যোগে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার-এর পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

সভায় জেলা প্রশাসন ও বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মহাসড়কে যানজট নিরসন, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ, চালকদের সতর্কতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, পবিত্র ঈদে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিআরটিএ সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।

সভায় উপস্থিত সবাই সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

ad300