ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন: দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন

  • প্রকাশের সময় : May 30, 2026 ইং
বরগুনায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন: দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ছবির ক্যাপশন:
ad728
বরগুনায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয় এবং বরগুনা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা অংশ নেন। উক্ত অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া শেষে উপস্থিত জনসাধারণের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।
আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ূন হাসান শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান জাফর এবং সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম মামুন। এছাড়াও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জুয়ারা সিপু, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাওন মোল্লাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা ও ১০নং নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক জলিল সোহাগ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরিফসহ আমিনুল ইসলাম নাভিল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু হানিফ, জেলা তরুণ দলের সভাপতি মনিরুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় অটোরিকশা চালককে হত্যার অভিযোগ!

পাথরঘাটায় অটোরিকশা চালককে হত্যার অভিযোগ!

ad300