ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে ১৮ লাখ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

  • প্রকাশের সময় : May 21, 2026 ইং
তালতলীতে ১৮ লাখ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ ছবির ক্যাপশন: তালতলীতে ১৮ লাখ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ
ad728

পায়রা নদীতে রেনু অবমুক্ত

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ছোটবগী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে জব্দ করা ৬ লাখ পিস চিংড়ি রেণু পায়রা (বুড়িশ্বর) নদীতে অবমুক্ত করা হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছোটবগী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা ছোটবগী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পরিবহন করা ৬ লাখ পিস চিংড়ি রেণু জব্দ করা হয়। জব্দকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

পরে তালতলী উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তার উপস্থিতিতে রেণুগুলো পায়রা (বুড়িশ্বর) নদীতে অবমুক্ত করা হয়।

এ ঘটনায় আটক পিকআপ চালক ও হেলপারের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে মুচলেকা নেওয়া হয়। পরে তাদের পিকআপসহ ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে লে. মো. আবুল কাশেম বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে

আমতলীতে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে

ad300