ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ: ভিডিও ভাইরাল

  • প্রকাশের সময় : May 7, 2026 ইং
তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ: ভিডিও ভাইরাল ছবির ক্যাপশন: তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ: ভিডিও ভাইরাল
ad728
তালতলী প্রতিনিধি, বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক গেটম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযুক্ত গেটম্যান মো. রাজিব উপজেলার ৫ নম্বর বড়বগী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের গেটম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, টিন ও কাঠের বেড়া দিয়ে তৈরি একটি ঘরের ভেতরে বসে রাজিব মাদক সেবন করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ রয়েছে, মাদকের অর্থ জোগাড় করতে তিনি এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ তালতলী বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন রাজিব। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের গালাগালি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীরা জানান, তালতলী বাজারে কেউ দোকান সংস্কার কিংবা নতুন ব্যবসা শুরু করলেই রাজিব সেখানে গিয়ে চাঁদা দাবি করতেন। অতীতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও প্রশাসনিকভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজিব এলাকায় আধিপত্য বিস্তার করতেন। কিছুদিন নীরব থাকার পর সম্প্রতি আবারও সক্রিয় হয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, “তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু

বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু

ad300