ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

তালতলীতে ব্যক্তিস্বার্থে সাইক্লোন শেল্টার নির্মাণের চেষ্টা: ভুয়া দলিল-নামজারির অভিযোগ

  • প্রকাশের সময় : Jul 6, 2026 ইং
তালতলীতে ব্যক্তিস্বার্থে সাইক্লোন শেল্টার নির্মাণের চেষ্টা: ভুয়া দলিল-নামজারির অভিযোগ ছবির ক্যাপশন: তালতলীতে ব্যক্তিস্বার্থে সাইক্লোন শেল্টার নির্মাণের চেষ্টা: ভুয়া দলিল-নামজারির অভিযোগ
ad728
তালতলী প্রতিনিধি (বরগুনা): বরগুনার তালতলীতে জনসাধারণের সুবিধাকে উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থে একটি দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়স্থল (সাইক্লোন শেল্টার কাম স্কুল) নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আশ্রাফ সরদারের বিরুদ্ধে। একই সঙ্গে বিদ্যালয়ের জমির ভুয়া দলিল ও নামজারি তৈরি এবং শিক্ষা কর্মকর্তাদের প্রভাবিত করে খাস জমিতে ওয়াশ ব্লক নির্মাণের অভিযোগও করা হয়েছে।

গত সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে তালতলী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) মো. রেদওয়ান সরদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া গ্রামের ৫১নং হেলেঞ্চাবাড়িয়া শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। পরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন নির্মাণের বরাদ্দ পাওয়া যায়। কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার বিষয়টি বিবেচনায় না নিয়ে জমিদাতা আশ্রাফ সরদার নিজের বাড়ির সীমানা ঘেঁষে ভবনটি নির্মাণের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। রেদওয়ান সরদারের দাবি, এলাকাবাসী গ্রাম লিংক রোডসংলগ্ন স্থানে ভবনটি নির্মাণের দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি। অথচ ওই স্থানটি দুর্যোগের সময় অধিকসংখ্যক মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে উপযোগী। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এর আগে ১৭ লাখ ২৫ হাজার টাকা সরকারি ব্যয়ে বিদ্যালয়ের জন্য একটি ওয়াশ ব্লক নির্মাণ করা হলেও সেটি বিদ্যালয়ের সীমানার ভেতরে না করে প্রভাব খাটিয়ে সরকারি বন্দোবস্তকৃত খাস জমিতে নির্মাণ করা হয়েছে।

ইউপি সদস্য রেদওয়ান সরদার আরও বলেন, বিদ্যালয়ের নামে অর্পিত জমির দলিলে ৭০ শতাংশ জমির উল্লেখ থাকলেও নামজারিতে মাত্র ৪০ শতাংশ দেখানো হয়েছে। এছাড়া নামজারিতে অন্তর্ভুক্ত পাঁচটি দাগের মধ্যে তিনটির কোনো অস্তিত্ব মূল দলিলে কিংবা ইউনিয়ন ভূমি অফিসের বালাম খতিয়ানে নেই বলেও দাবি করেন তিনি। তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের জমি বুঝে নেওয়ার দায়িত্ব প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির হলেও সাধারণ সদস্যদের অন্ধকারে রেখে জমিদাতার পুত্রবধূ সুমি আক্তারকে সভাপতি করে তাঁর পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে বিদ্যালয়ের নামে অর্পিত ৭০ শতাংশ জমির মূল দলিল ও নামজারি যাচাই করে প্রকৃত জমি চিহ্নিত করা এবং জনস্বার্থ বিবেচনায় গ্রাম লিংক রোডসংলগ্ন স্থানে আধুনিক সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন নির্মাণের দাবি জানানো হয়।

এ বিষয়ে তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, নতুন ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ইতোমধ্যে স্থান নির্বাচন (সাইট সিলেকশন) ও মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) সম্পন্ন করেছে। এখন স্থান পরিবর্তন করতে হলে পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। তবে এলাকাবাসীর দাবির বিষয়টি জনস্বার্থে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের ওয়াশ ব্লকটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের নামে অর্পিত জমি বুঝে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় সিঁধ কেটে চুরি করে বসতঘরে আগুন: মুহূর্তে ছাই

বরগুনায় সিঁধ কেটে চুরি করে বসতঘরে আগুন: মুহূর্তে ছাই

ad300