ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ৩৫ বছর লড়াই শেষে নিজের জমিতে দখল ফিরে পেলেন এক বীর মুক্তিযোদ্ধা

  • প্রকাশের সময় : Aug 13, 2026 ইং
বরগুনায় ৩৫ বছর লড়াই শেষে নিজের জমিতে দখল ফিরে পেলেন এক বীর মুক্তিযোদ্ধা ছবির ক্যাপশন: বরগুনায় ৩৫ বছর আইনি লড়াই শেষে নিজের জমিতে দখল ফিরে পেলেন এক বীর মুক্তিযোদ্ধা
ad728
বরগুনা প্রতিনিধি (খান নাইম): দীর্ঘ ৩৫ বছরের আইনি লড়াই শেষে নিজের কেনা জমির দখল ফিরে পেয়েছেন বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুল বারেক। আদালতের নির্দেশনা ও প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার জমির সীমানা নির্ধারণ করে তাকে দখল বুঝিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর আগে বৈধভাবে ২ একর ৪৮ শতাংশ জমি কেনেন এবিএম আব্দুল বারেক। জমির দলিল, নামজারি ও হালনাগাদ খাজনার রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও স্থানীয় একটি প্রভাবশালী মহল তাকে জমিতে প্রবেশে বাধা দেয়। পরে তিনি ৫৬ জনকে বিবাদী করে আদালতে দেওয়ানি মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ২ এপ্রিল আদালত তার পক্ষে রায় দেন। পরবর্তীতে বিবাদীপক্ষের আপিলও খারিজ হয়ে যায়। তবে রায়ের পরও জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। অবশেষে আদালতের নির্ধারিত প্রতিনিধি ও সার্ভেয়ারের উপস্থিতিতে জমি মেপে সীমানা নির্ধারণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জমিটি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেককে বুঝিয়ে দেওয়া হয়।

আব্দুল বারেক বলেন, দেশের জন্য যুদ্ধ করার পরও নিজের কেনা জমির অধিকার পেতে তাকে ৩৫ বছর আইনি লড়াই করতে হয়েছে। আদালতের রায় ও প্রশাসনের সহযোগিতায় জমি ফিরে পাওয়ায় তিনি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর একজন বীর মুক্তিযোদ্ধার জমির অধিকার ফিরে পাওয়ার ঘটনা আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বাড়াবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় ৫ শতাধিক পরিবারের মধ্যে কোরবানির গোশত বিতরণ

বরগুনায় ৫ শতাধিক পরিবারের মধ্যে কোরবানির গোশত বিতরণ

ad300