ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় আম কুড়াতে গেলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : May 10, 2026 ইং
পাথরঘাটায় আম কুড়াতে গেলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন: পাথরঘাটায় আম কুড়াতে গেলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ
ad728
বরগুনার পাথরঘাটায় ঝরেপড়া আম কুড়ানোকে কেন্দ্র করে বাগানের মালিকের হামলার শিকার হয়েছে মিম আক্তার (৯) নামক এক স্কুলছাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মিম আক্তার উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মডেরখাল এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে একটি আমবাগান থেকে ঝরেপড়া একটি আম কুড়িয়ে নেয় মিম। এ সময় বাগানের মালিক একই এলাকার মো. শাহিন মিয়া বিষয়টি দেখে ক্ষিপ্ত হয়ে শিশুটির ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, হামলার একপর্যায়ে মিমকে বিদ্যুতের খুঁটির সঙ্গে আঘাত করা হয়। এতে তার একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মিমের বাবা মো. হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, “সামান্য একটি আম কুড়ানোর ঘটনাকে কেন্দ্র করে আমার ছোট মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। শাহিন মিয়া বেপরোয়া ও মাদকাসক্ত প্রকৃতির মানুষ। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার পাইনি। উল্টো বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। থানায় মামলা করতে গেলেও নানা টালবাহানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ঘটনার বিষয়টি জানা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

পাথরঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন রানা বলেন, “কেউ যদি একটি শিশুর ওপর এমন নির্যাতন করে থাকে, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

অভিযুক্ত শাহিন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আহত শিশুকে থানায় আনা হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলী মফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া অন

আমতলী মফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া অন

ad300