ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

যথাযোগ্য মর্যাদায় বরগুনায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

  • প্রকাশের সময় : Aug 5, 2026 ইং
যথাযোগ্য মর্যাদায় বরগুনায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ছবির ক্যাপশন: যথাযোগ্য মর্যাদায় বরগুনায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস
ad728
বরগুনা, ৫ আগস্ট: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় পালিত হচ্ছে "জুলাই গণঅভ্যুত্থান দিবস"। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে বরগুনা সার্কিট হাউস মাঠে অবস্থিত "জুলাই স্মৃতিস্তম্ভে" পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। প্রথমে বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে পুলিশ সুপার কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মনির হোসেন কামালসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসকসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা অংশ নেন। সারাদেশের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় ক্রীড়া সংস্থা ও সরকারি শিশু পরিবারের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মোউৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের অবদান স্মরণ করা হয়। দিবসটি ঘিরে বরগুনায় সরকারি, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উৎসবমুখর ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে শিশুদের বিনোদনের কথা বিবেচনা করে বরগুনার "সুরঞ্জনা পার্ক" ও "ফান ওয়ার্ল্ড পার্ক" ৫ আগস্ট (৩৬ জুলাই) একদিনের জন্য শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
এক যুগের ত্রাসের সাম্রাজ্য: রাজাকারপুত্র এমপি রিমনের দুর্নীত

এক যুগের ত্রাসের সাম্রাজ্য: রাজাকারপুত্র এমপি রিমনের দুর্নীত

ad300