ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় কমিউনিটি পুলিশিং সভা: মাদক ও অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

  • প্রকাশের সময় : Jul 10, 2026 ইং
বরগুনায় কমিউনিটি পুলিশিং সভা: মাদক ও অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ছবির ক্যাপশন: বরগুনায় কমিউনিটি পুলিশিং সভা: মাদক ও অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ad728
বরগুনা প্রতিনিধি: মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে বরগুনায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।

সভায় পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।

তিনি বলেন, বরগুনা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল সম্ভব নয়; এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সন্তানদের প্রতি বেশি বেশি নজর রাখতে হবে, তাদের সময় দিতে হবে এবং তারা কার সঙ্গে মিশছে ও কী করছে সে বিষয়ে সচেতন থাকতে হবে। পরিবার থেকেই সচেতনতার শুরু হলে সমাজ আরও নিরাপদ হবে। তিনি বরগুনাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশের চলমান কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় পৈত্রিক জমিতে ঘর নির্মাণে বাঁধা, হামলা ও ছিনতাইয়ের

পাথরঘাটায় পৈত্রিক জমিতে ঘর নির্মাণে বাঁধা, হামলা ও ছিনতাইয়ের

ad300