ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু:

  • প্রকাশের সময় : Apr 23, 2026 ইং
আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু: ছবির ক্যাপশন: আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু:
ad728
স্টাফ রিপোর্টার: বরগুনার আমতলী পৌর শহরে শারমিন আক্তার রুবা (২৭) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গেছে, আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কের বকুলনেছা মহিলা কলেজ সংলগ্ন একটি ফ্ল্যাট বাসায় প্রায় এক বছর ধরে মা জাহানারা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন শারমিন আক্তার রুবা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ওই বাসায় পারিবারিক কলহের ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে রাহাত ফকির নামে এক ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে শারমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ সুমন তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শারমিনের বাসা থেকে সকালে ঝগড়া ও কান্নার শব্দ শোনা যায়। পরে বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ রয়েছে।

এদিকে, মৃত্যুর আগে শারমিন তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার জীবন যাহারা নষ্ট করেছে, আল্লাহ যেন তাদের ধ্বংস করে দেন।” পরে ওই পোস্টসহ কিছু ছবি মুছে ফেলা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রাহাত ফকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন বলেন, “মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই খুদা বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাত্র ৫০০ টাকার বিরোধে বরগুনায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপি

মাত্র ৫০০ টাকার বিরোধে বরগুনায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপি

ad300