ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

মাত্র ৫০০ টাকার বিরোধে বরগুনায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম!

  • প্রকাশের সময় : Apr 22, 2026 ইং
মাত্র ৫০০ টাকার বিরোধে বরগুনায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম! ছবির ক্যাপশন: মাত্র ৫০০ টাকার বিরোধে বরগুনায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামে মাত্র পাঁচশত টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার গাজীর জামাই আল-আমিনের সঙ্গে পাশের বাড়ির এলাচ খলিফার নাতি ফয়সালের এক হাজার টাকা লেনদেন ছিল। এর মধ্যে পাঁচশত টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে বিচার সালিশের চেষ্টা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাবিব গাজী, আনোয়ার গাজী ও হেমেলা বাড়ির পাশের বিলে গরু আনতে গেলে ফয়সালসহ খলিফা পরিবারের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্বজনরা উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাদের চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং দা ও ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

আহতরা হলেন— হাবিব গাজী, আনোয়ার গাজী ও হেমেলা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন— রিপন, শিপন, রুবেল, ফয়সাল, এলাচ খলিফা, শফিক, মনিকা ও নুরজাহান।

ঘটনার খবর পেয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “মাত্র পাঁচশত টাকার জন্য এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও BDRIS সফটওয়্যার বিষয়ক প্

বরগুনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও BDRIS সফটওয়্যার বিষয়ক প্

ad300