ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে এক বিশেষ সভার আয়োজন

  • প্রকাশের সময় : Aug 24, 2026 ইং
বরগুনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে এক বিশেষ সভার আয়োজন ছবির ক্যাপশন: বরগুনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে এক বিশেষ সভার আয়োজন
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: জনসাধারণের নাগরিক সেবা সহজীকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বরগুনায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এ.এস.এম কাসেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ---

সভায় জেলার বিভিন্ন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। নাগরিকদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করে কার্যক্রমে আরও গতিশীলতা আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধনের নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিবন্ধকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন ও আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। নাগরিকদের দোরগোড়ায় নিবন্ধনসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলার বিভিন্ন পর্যায়ের জন্ম ও মৃত্যু নিবন্ধক এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় সভা: সরকারি সেবার মানোন্নয়ন ও অবৈধ

বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় সভা: সরকারি সেবার মানোন্নয়ন ও অবৈধ

ad300