ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় প্রথমবারের মতো নৌযান শুমারি-২০২৬

  • প্রকাশের সময় : Aug 2, 2026 ইং
বরগুনায় প্রথমবারের মতো নৌযান শুমারি-২০২৬ ছবির ক্যাপশন: বরগুনায় প্রথমবারের মতো নৌযান শুমারি-২০২৬
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: "নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বরগুনা জেলা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার - সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় পর্যায়ে নৌযান শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ শুমারিতে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি, নৌযান মালিক এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্ভুল তথ্যই দেশের প্রকৃত চিত্র তুলে ধরে এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সহায়ক হয়। এ শুমারির মাধ্যমে জেলে ও নৌ-শ্রমিকদের ঝুঁকি, চ্যালেঞ্জ এবং বাস্তব পরিস্থিতি চিহ্নিত করা সম্ভব হবে। এর ভিত্তিতে তাদের কল্যাণে কার্যকর পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা যাবে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বরগুনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান। তিনি নৌযান শুমারির উদ্দেশ্য, কার্যক্রম পরিচালনার পদ্ধতি এবং এর গুরুত্ব তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সাধারণ সম্পাদক আবদুস শাকুর এবং কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুর রহমান। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সঠিক তথ্যনির্ভর পরিকল্পনা গ্রহণ এবং নৌখাতের টেকসই উন্নয়নে নৌযান শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় ৩৮ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ: ৫০,০০০ জরিমানা

পাথরঘাটায় ৩৮ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ: ৫০,০০০ জরিমানা

ad300