ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

  • প্রকাশের সময় : May 27, 2026 ইং
সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা ছবির ক্যাপশন: সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
ad728
বরগুনা প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১৬টি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা। জেলার হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকা অনুসারী ও কাদিয়ানী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ প্রতিবছরের মতো এবারও আগাম ঈদ উদযাপন করছেন। প্রায় একশ বছর ধরে জেলার বিভিন্ন এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালনের এই রীতি চলে আসছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামায়াতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মসজিদ প্রাঙ্গণেই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯২৮ সাল থেকে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুরা ও খোন্তাকাটা, হোসনাবাদ ইউনিয়নের আনার জলিশা এবং কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায়ের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

এছাড়াও বরগুনা পৌর শহরের আমতলা, সদর উপজেলার পাজরাভাঙ্গা, কালিরতবক, ধুপতি ও গৌরীচন্না, আমতলী উপজেলার গোজখালী, কুকুয়া ও আউয়াল নগর, পাথরঘাটা উপজেলার সিংড়াবুনিয়া ও কাকচিড়া, এবং তালতলী উপজেলার পশ্চিম ঝারাখালী ও করইবারিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় প্রায় আড়াই হাজার মানুষ আগাম ঈদ উদযাপন করেছেন।

বেতাগী মল্লিক বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম সরোয়ার আহসান বলেন, “সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা প্রতি বছর ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা উদযাপন করি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা ঈদুল আজহা পালন করছি।”

এদিকে, আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি কোরবানির প্রস্তুতিও সম্পন্ন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপকূল উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনা: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স

উপকূল উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনা: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স

ad300