‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় দখল ও পলি জমে মৃতপ্রায় খাকদোন নদী:

  • প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
বরগুনায় দখল ও পলি জমে মৃতপ্রায় খাকদোন নদী: ছবির ক্যাপশন: দীর্ঘদিন খনন না করা, পলি জমা ও অবৈধ দখলের কারণে বরগুনার খাকদোন নদীর ১৭ কিলোমিটার অংশ নাব্যতা হারিয়ে মৃতপ্রায় হয়ে পড়েছে। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ad728
 -২০ কোটি টাকায় খননের উদ্যোগ-

বরগুনা জেলা প্রতিনিধি: দীর্ঘদিন খনন না করা, পলি জমা ও দখলে বরগুনার খাকদোন নদীর অন্তত ১৭ কিলোমিটার অংশ নাব্যতা হারিয়ে মৃতপ্রায় হয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে নৌযোগাযোগ, কমছে মাছের উৎপাদন এবং প্রয়োজনীয় পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ খাকদোন নদীর বিভিন্ন স্থানে সড়ক, বাঁধ, স্লুইসগেট ও কালভার্ট নির্মাণের পাশাপাশি দখল ও পলি জমায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। একসময় বড় বড় যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করলেও বর্তমানে অনেক স্থানে ছোট নৌকা চলাচলও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা কামাল মল্লিক ও রশিদ হাওলাদার জানান, নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। নদীটি খনন করা হলে নৌযোগাযোগ পুনরায় চালু হওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্যসম্পদে ইতিবাচক প্রভাব পড়বে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান জানান, বরগুনা পৌরসভার টাউন হল এলাকা থেকে পায়রা নদী পর্যন্ত প্রায় সাড়ে ২১ কিলোমিটার অংশ খননের জন্য প্রাক্কলন তৈরি করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে খননকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে খাকদোন নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং নদী দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ডিএইচএমএস ইন্টার্নি ডাক্তারদের সনদ বিতরণ ও বিদায় সংব

বরগুনায় ডিএইচএমএস ইন্টার্নি ডাক্তারদের সনদ বিতরণ ও বিদায় সংব

ad300