পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত কর্মশালায় কোর রোড নেটওয়ার্কের গুরুত্ব, সড়ক নির্বাচন ও অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এক্সপার্ট মো. কামরান খান। তিনি বলেন, কোর রোড নেটওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ জনবসতি, সামাজিক-অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা সম্ভব। এসব সড়কের অগ্রাধিকারভিত্তিক রক্ষণাবেক্ষণ গ্রামীণ জনগণের চলাচল, সেবাপ্রাপ্তি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মশালায় উপজেলা প্রকৌশলী আবদুর রাজ্জাক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
পাথরঘাটায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা
- প্রকাশের সময় : Oct 6, 2026 ইং
ছবির ক্যাপশন: পাথরঘাটায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News