পাথরঘাটা প্রতিনিধি: মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে সাগর ও নদীতে ইলিশ আহরণে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার কারণে গভীর সাগর থেকে পটুয়াখালীর মহিপুর-আলিপুরসহ বিভিন্ন মৎস্য অবতরণকেন্দ্রে ফিরতে শুরু করেছেন জেলেরা। জেলেরা জানান, এবার ইলিশের পেটে আশানুরূপ ডিম না পাওয়ায় তারা হতাশ। তবে সরকারের সিদ্ধান্ত মেনে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ থেকে বিরত থাকবেন তারা। একই সঙ্গে নিষেধাজ্ঞাকালে দেশের জলসীমায় পার্শ্ববর্তী দেশের জেলেদের অনুপ্রবেশ বন্ধে কঠোর নজরদারি এবং প্রকৃত জেলেদের জন্য প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা, ঘাটে ফিরছেন জেলেরা
- প্রকাশের সময় : Oct 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবিতে: পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News