‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনায় খেলাঘর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Nov 7, 2026 ইং
বরগুনায় খেলাঘর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় খেলাঘর জেলা কমিটির বর্ধিত সভার একাংশ।
ad728

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: শিশু-কিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বরগুনায় খেলাঘর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় বরগুনা শহরের খেলাঘর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু ও সভাপতিমণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন শীল। জেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুশফিক আরিফ। সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক সম্প্রসারণ, শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও প্রগতিশীল মূল্যবোধে নতুন প্রজন্মকে গড়ে তুলতে খেলাঘরের কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। এ লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। সভায় জেলা ও বিভিন্ন খেলাঘর আসরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

ad300