‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনায় ক্লাবের জন্য নেওয়া সরকারি জমিতে ব্যক্তিগত বসবাসের অভিযোগ!

  • প্রকাশের সময় : Nov 4, 2026 ইং
বরগুনায় ক্লাবের জন্য নেওয়া সরকারি জমিতে ব্যক্তিগত বসবাসের অভিযোগ! ছবির ক্যাপশন: বরগুনায় ক্লাবের জন্য নেওয়া সরকারি জমিতে ব্যক্তিগত বসবাসের অভিযোগ!
ad728


স্থান: আয়লা বাজার, ৩ নং ওয়ার্ড, ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়ন, বরগুনা সদর।

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আয়লা বাজারে বিএনপির আঞ্চলিক ক্লাব প্রতিষ্ঠার জন্য নেওয়া সরকারি জমি ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে বিএনপি নেতা মো. আলমগীর ফকিরের বিরুদ্ধে!

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালে বিএনপি সরকারের আমলে সরকারি জমি ডি.সি.আর. (DCR) প্রক্রিয়ায় নিয়ে সেখানে ক্লাবঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরকারি নথিতে জমির দাগ নম্বর ৮০৬ এবং পরিমাণ ০.০০৭৩ অংশ উল্লেখ রয়েছে বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি, ক্লাব প্রতিষ্ঠার উদ্দেশ্যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিজেদের অর্থ ব্যয়ে ঘর নির্মাণে সহযোগিতা করেছিলেন। কিন্তু বর্তমানে ওই ঘরে কোনো দৃশ্যমান ক্লাব কার্যক্রম নেই। বরং বিএনপির ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে পরিচিত মো. আলমগীর ফকির ঘরটি ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হেমায়েত উদ্দিন হাওলাদার, রেজাউল হাওলাদার, মোহাম্মদ, মনিরসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উঠে এসেছে!

অভিযোগকারীরা জমির ডি.সি.আর, বরাদ্দের শর্ত ও বর্তমান ব্যবহার যাচাই করে প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

সরকারি নথি, সরেজমিন অনুসন্ধান এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা-

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে

বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে

ad300