‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বিশ্ব সঞ্চয় দিবস উপলক্ষে তালতলীতে স্বনির্ভর দলগুলোর মাঝে উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : Oct 31, 2026 ইং
বিশ্ব সঞ্চয় দিবস উপলক্ষে তালতলীতে স্বনির্ভর দলগুলোর মাঝে উপকরণ বিতরণ ছবির ক্যাপশন: বিশ্ব সঞ্চয় দিবস উপলক্ষে তালতলীতে স্বনির্ভর দলগুলোর মাঝে উপকরণ বিতরণ
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে বিশ্ব সঞ্চয় দিবস ২০২৬ উপলক্ষে স্বনির্ভর দলগুলোর সক্ষমতা বৃদ্ধি ও সঞ্চয়চর্চায় উৎসাহিত করতে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদে সুন্দরবন কোয়ালিশনের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিটি স্বনির্ভর দলকে দলীয় নথিপত্র ও সম্পদ সংরক্ষণের জন্য একটি ট্রাংক, একটি ত্রিপল, তিনটি তালা এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে একটি করে মাটির ব্যাংক প্রদান করা হয়। প্রতিটি দল থেকে দুজন প্রতিনিধি এতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিবিডিপি)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইব্রাহিম খান ও মো. মতিউর রহমান পাটোয়ারী। এছাড়া সুন্দরবন কোয়ালিশন ও সিবিডিপির ফোকাল পারসন মো. রিয়াজুল ইসলাম এবং প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিয়মিত সঞ্চয়, আর্থিক শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি দলীয় সম্পদ সংরক্ষণ এবং স্বনির্ভর কার্যক্রম আরও গতিশীল হবে।

উল্লেখ্য, মার্গারেট এ. কারগিল ফিলানথ্রপি (MACP)-এর অর্থায়নে, The Share Trust Inc.-এর সহযোগিতায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন LLDRR প্রকল্পের হোস্ট সংস্থা হিসেবে কাজ করছে আভাস (AVAS)। সঞ্চয়ের অভ্যাস, স্থানীয় নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীকে আরও স্বনির্ভর ও দুর্যোগসহনশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় আদালতের এজলাস কক্ষে দুই আইনজীবীর হাতাহাতি: সদস্যপদ স

বরগুনায় আদালতের এজলাস কক্ষে দুই আইনজীবীর হাতাহাতি: সদস্যপদ স

ad300