‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে নদীর কচুরিপানা অপসারণ বন্ধ, দুর্ভোগে লাখো মানুষ

  • প্রকাশের সময় : Oct 18, 2026 ইং
আমতলীতে নদীর কচুরিপানা অপসারণ বন্ধ, দুর্ভোগে লাখো মানুষ ছবির ক্যাপশন: আমতলীতে এক মাস ধরে বন্ধ নদীর কচুরিপানা অপসারণ, দুর্ভোগে লাখো মানুষ
ad728

আগের পদ্ধতিতে পরিষ্কারের দাবি স্থানীয়দের!

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার চাওড়া নদী ও শাখা নদীর কচুরিপানা অপসারণের কাজ প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এতে নদীতীরবর্তী কয়েকটি ইউনিয়ন ও আমতলী পৌরসভার বিপুলসংখ্যক মানুষ দুর্ভোগে পড়েছেন। নদীর কচুরিপানা পচে দুর্গন্ধ ছড়ানো ও পরিবেশ দূষণের অভিযোগও রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার নদী পরিষ্কারের জন্য বরগুনা পানি উন্নয়ন বোর্ড ২০২৩ সালে ‘সুবন্দী প্রকল্প’ গ্রহণ করে। চলতি বছরের ৩১ আগস্ট কচুরিপানা অপসারণের কাজ শুরু হলেও প্রায় তিন কিলোমিটার পরিষ্কারের পর তা বন্ধ হয়ে যায়। দরপত্রের শর্ত অনুযায়ী কাজ না করার অভিযোগে ঠিকাদারকে নোটিশ দেওয়ার পর এ অচলাবস্থার সৃষ্টি হয় বলে জানা গেছে। কাজ বন্ধের প্রতিবাদে গত রবিবার (১৮ অক্টোবর) সকালে চাওড়া, হলদিয়া ও আমতলী সদর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা সমাবেশ করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ অন্তত এক হাজার মানুষ অংশ নেন। বক্তারা দ্রুত কাজ পুনরায় চালু এবং কচুরিপানার গোড়াসহ অপসারণের দাবি জানান, যাতে তা দ্রুত আবার জন্মাতে না পারে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, দরপত্র অনুযায়ী নদীর কচুরিপানা পরিষ্কার করতে হবে; মেশিন দিয়ে অপসারণের সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমানও জানান, দরপত্রের বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতেই প্রকল্পটি নেওয়া হয়েছে। সরকারি সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে এবং কচুরিপানা যাতে পুনরায় জন্মাতে না পারে, সে লক্ষ্যেই কাজ করার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার!

আমতলীতে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার!

ad300