ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

পাথরঘাটা রুহিতা পর্যটনকেন্দ্রে বলেশ্বর নদীতে কচ্ছপ ও ছোট ডলফিন ভাসতে দেখা যায়

  • প্রকাশের সময় : Mar 17, 2026 ইং
পাথরঘাটা রুহিতা পর্যটনকেন্দ্রে বলেশ্বর নদীতে কচ্ছপ ও ছোট ডলফিন ভাসতে দেখা যায় ছবির ক্যাপশন:
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীতে একটি কচ্ছপ ও একটি ছোট ডলফিনের মরদেহ ভাসতে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, জোয়ারের স্রোতে গভীর সমুদ্র থেকে প্রাণীগুলো ভেসে এসেছে।

গত মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা পর্যটনকেন্দ্র সংলগ্ন বলেশ্বর নদীতে স্থানীয়রা একটি কচ্ছপ ও একটি ছোট ডলফিন ভাসতে দেখেন।

খবর পেয়ে পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও যুব রেডক্রিসেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলো উদ্ধারের চেষ্টা করেন। তবে মরদেহগুলো পচে দুর্গন্ধ ছড়ানোয় উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি।

পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সদস্য আশরাফুল ইসলাম শাকিল, যুব রেডক্রিসেন্টের সদস্য সাদমান ও নাইম জানান, তারা একটি কাজে বলেশ্বর নদীর কাছাকাছি ছিলেন। এ সময় রুহিতা গ্রামের এক বৃদ্ধ তাদের ডলফিন ও কচ্ছপ ভেসে থাকার বিষয়টি জানান। পরে তারা দ্রুত রুহিতা পর্যটনকেন্দ্র এলাকায় গিয়ে একটি কচ্ছপ ও একটি ছোট ডলফিনের মরদেহ ভাসতে দেখেন। উদ্ধার করার প্রস্তুতি নিলেও তীব্র দুর্গন্ধের কারণে কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি।

পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, সমুদ্রে চলাচলকারী বড় জাহাজের আঘাত কিংবা অন্য কোনো কারণে এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ সংগঠনের পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী ও উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, সমুদ্রের পানি দূষণ, জেলেদের জালে আটকে পড়া কিংবা জালে উঠে পড়লে জেলেদের দ্বারা মারা যাওয়ার ঘটনাও ঘটতে পারে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবেও সামুদ্রিক প্রাণীদের স্বাভাবিক আবাসস্থল দিন দিন ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয়দের দাবি, সামুদ্রিক প্রাণী রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত নির্মাণকাজ: চরম দুর্ভোগে যাত

বরগুনা আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত নির্মাণকাজ: চরম দুর্ভোগে যাত

ad300