ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় ৩ আইস কারখানায় অভিযান: ১,৭৫,০০০ হাজার জরিমানা

  • প্রকাশের সময় : May 5, 2026 ইং
পাথরঘাটায় ৩ আইস কারখানায় অভিযান: ১,৭৫,০০০ হাজার জরিমানা ছবির ক্যাপশন: পাথরঘাটায় ৩ আইস কারখানায় অভিযান: ১,৭৫,০০০ হাজার জরিমানা
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় তিনটি বরফ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বঙ্গোপসাগরে চলমান ৫৮ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে বরফ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।

গত মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক।

মৎস্য বিভাগ জানায়, গত সোমবার (৪ মে) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন আইস কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট সংলগ্ন মাস্টার আইস কারখানায় নির্ধারিত পাঁচটি বরফ বিক্রির অনুমতি থাকলেও একটি গাড়িতে ৩০টি বরফ সরবরাহ করতে দেখা যায়। এ ঘটনায় কারখানার মালিক সেলিম রেজাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার স্লুইস সংলগ্ন ভাইভাই আইস কারখানায় লাইসেন্স না থাকায় মালিক ক্ষিতীশ বালাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে কেবি আইস কারখানার লাইসেন্স নবায়ন ছাড়াই বরফ উৎপাদনের দায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক জানান, ৫৮ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় প্রবাসীর ওপর হাতুড়ি হামলা:  পূর্বপরিকল্পিত সহিংসতা

বরগুনায় প্রবাসীর ওপর হাতুড়ি হামলা: পূর্বপরিকল্পিত সহিংসতা

ad300