ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

ইনোভেটিভ নেটওয়ার্ক ফাউন্ডেশন এইডের কুইজ প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jul 1, 2026 ইং
ইনোভেটিভ নেটওয়ার্ক ফাউন্ডেশন এইডের কুইজ প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইনোভেটিভ নেটওয়ার্ক ফাউন্ডেশন এইডের কুইজ প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: ইনোভেটিভ নেটওয়ার্ক ফাউন্ডেশন এইড (ইনফা) আয়োজিত কুইজ প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির আহ্বায়ক ও ইনফার অন্যতম উপদেষ্টা নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম এবং জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব ও ইনফার উপদেষ্টা আব্দুল ওয়াসী মতীন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা এবং সৃজনশীল চিন্তার প্রসারে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বরগুনার সুনাম দেশব্যাপী আরও ছড়িয়ে দেবে। পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আয়োজকরা বলেন, এই অর্জন তাদের আগামী দিনের পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে ইনোভেটিভ নেটওয়ার্ক ফাউন্ডেশন এইড ভবিষ্যতেও শিক্ষা, মেধা ও মানবিক মূল্যবোধের বিকাশে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন ইনফার সভাপতি সাইফুর রহমান সাইদী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর, সহ-সভাপতি আরেফিন সাব্বিন, কৃষি বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান তানভীর, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম মারুফ, সদস্য ইশরাত জাহান অর্পি এবং সদস্য মো. বাদশা মৃধা।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থী, অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ছবি তোলা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনা

২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনা

ad300