ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় নৃশংস ইরানি হত্যাকাণ্ডে পলাতক স্বামী গ্রেফতার

  • প্রকাশের সময় : Apr 12, 2026 ইং
বরগুনায় নৃশংস ইরানি হত্যাকাণ্ডে পলাতক স্বামী গ্রেফতার ছবির ক্যাপশন: বরগুনায় নৃশংস ইরানি হত্যাকাণ্ডে পলাতক স্বামী গ্রেফতার
ad728
নিজস্ব প্রতিবেদক: বরগুনা সদর থানার আলোচিত ও নৃশংস ইরানি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূ ইরানীর স্বামী আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বরগুনা সদর এলাকায় গৃহবধূ ইরানীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত স্বামী আফজাল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বরগুনা জেলা পুলিশ দ্রুত তদন্তে নামে। পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করে অভিযান শুরু করা হয়।

২৪ ঘন্টার কম সময়ের মধ্যে নিরবচ্ছিন্ন অভিযান ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় বরগুনা জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে হত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

ad300