ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনা সদর হাসপাতালে সাংবাদিককে মারধরের অভিযোগ: পুরো জেলাজুড়ে ক্ষোভ

  • প্রকাশের সময় : Jul 21, 2026 ইং
বরগুনা সদর হাসপাতালে সাংবাদিককে মারধরের অভিযোগ: পুরো জেলাজুড়ে ক্ষোভ ছবির ক্যাপশন: বরগুনা সদর হাসপাতালে সাংবাদিককে মারধরের অভিযোগ: পুরো জেলাজুড়ে ক্ষোভ
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে এটিএন নিউজের বরগুনা প্রতিনিধি মাসুম বিল্লাহকে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি সরকারি হাসপাতালের অফিস সহায়ক এনামুল কবিরের বিরুদ্ধে নারী ও শিশু সংক্রান্ত একটি মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করতে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলামের কক্ষে যান সাংবাদিক মাসুম বিল্লাহ। সাংবাদিকের অভিযোগ, সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম ও মহসিনের নেতৃত্বে ৬–৭ জন ব্যক্তি তাকে শারীরিকভাবে মারধর করেন। একই সঙ্গে মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগ তুলে তার ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলেও দাবি করা হয়েছে। সাংবাদিক মাসুম বিল্লাহ আরও অভিযোগ করেন, তাকে প্রায় এক ঘণ্টা প্রশাসনিক কর্মকর্তার কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করেন। আহত সাংবাদিককে চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম (রায়হান)।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি বর্তমানে মীমাংসার পর্যায়ে রয়েছে। এ ঘটনার পর জেলার সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রসঙ্গত, অফিস সহায়ক এনামুল কবিরের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগ রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো সিদ্ধান্ত বা তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। উল্লেখ্য, এই প্রতিবেদনে বর্ণিত বিষয়গুলো অভিযোগের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম, মহসিন, অফিস সহায়ক এনামুল কবির এবং অভিযোগে উল্লিখিত অন্যান্য ব্যক্তিদের পূর্ণাঙ্গ বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলী-তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১

আমতলী-তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১

ad300