ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বামনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু, বাবার অবস্থা সংকটাপন্ন

  • প্রকাশের সময় : Apr 24, 2026 ইং
বামনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু, বাবার অবস্থা সংকটাপন্ন ছবির ক্যাপশন: বামনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু, বাবার অবস্থা সংকটাপন্ন
ad728
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আকাশ নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা রাজিব (২৫) গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার রামনা ইউনিয়নের বলইবুনিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই গ্রামের কবির হোসেনের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বামনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরটি আসবাবপত্রসহ সম্পূর্ণ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শিশুটির দাদা কবির হোসেন গাছ কাটার ‘চেইন স’ মেশিন চালানোর জন্য ঘরে বোতলে করে পেট্রোল ও ডিজেল সংরক্ষণ করতেন। ঘটনার সময় রাজিব একটি বোতল থেকে অন্য বোতলে পেট্রোল ঢালছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়।

আগুন ছড়িয়ে পড়লে রাজিব আত্মরক্ষার্থে পাশের পুকুরে ঝাঁপ দিলেও তার সঙ্গে থাকা শিশু সন্তান আকাশ ঘর থেকে বের হতে পারেনি। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির শরীরের প্রায় ৯৫ শতাংশ এবং তার বাবার ৩৫ শতাংশ পুড়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন মধ্যরাতে শিশু আকাশ মারা যায়। পরে রাজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন খান জানান, বরিশাল থেকে শিশুটির সুরতহাল সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বামনা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মো. আল আমীন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে। মর্মান্তিক এ ঘটনায় বলইবুনিয়া গ্রামসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ আগস্ট ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা: 9-

৯ আগস্ট ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা: 9-

ad300