ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটার তিন সরকারি খাদ্যগুদাম সংস্কারহীন: ঝুঁকিতে খাদ্য মজুত!

  • প্রকাশের সময় : Aug 21, 2026 ইং
পাথরঘাটার তিন সরকারি খাদ্যগুদাম সংস্কারহীন: ঝুঁকিতে খাদ্য মজুত! ছবির ক্যাপশন: পাথরঘাটার তিন সরকারি খাদ্যগুদাম সংস্কারহীন: ঝুঁকিতে খাদ্য মজুত!
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার তিনটি সরকারি খাদ্যগুদাম নির্মাণের প্রায় ৪৫ বছরেও বড় ধরনের সংস্কার হয়নি। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে দেয়ালের পলেস্তারা খসে পড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাদ। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ায় খাদ্যশস্যের মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

১৯৮০ সালে নির্মিত এসব গুদামে ঝুঁকি নিয়েই কাজ করছেন শ্রমিকরা। পাথরঘাটা খাদ্যগুদামের লেবার সরদার মো. হাবিবুর রহমান জানান, মাঝে মাঝে দেয়ালের পলেস্তারা খসে শ্রমিকদের শরীরে পড়েছে। বৃষ্টির সময় খাদ্যশস্য রক্ষায় পলিথিন ব্যবহার করতে হয়। গুদামের সামনের সড়কের বেহাল অবস্থার পাশাপাশি পণ্য ওঠানো-নামানোর পর্যাপ্ত ব্যবস্থাও নেই। উপজেলা খাদ্য পরিদর্শক অঞ্জন কুমার ডাকুয়া বলেন, গুদামগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশা করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত গুদামগুলোর কাঠামোগত পরীক্ষা, ছাদ ও দেয়াল সংস্কার এবং নিরাপদভাবে খাদ্যশস্য ওঠানো-নামানোর ব্যবস্থা করা হোক। অন্যথায় শ্রমিকদের নিরাপত্তার পাশাপাশি সরকারি খাদ্য মজুতও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ জুন ২০২৬, রোজ শুক্রবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

১২ জুন ২০২৬, রোজ শুক্রবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300