ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

অতিবৃষ্টি ও সম্ভাব্য জলোচ্ছ্বাস মোকাবিলায় বরগুনা সদরে প্রস্তুতি জোরদার

  • প্রকাশের সময় : Jul 7, 2026 ইং
অতিবৃষ্টি ও সম্ভাব্য জলোচ্ছ্বাস মোকাবিলায় বরগুনা সদরে প্রস্তুতি জোরদার ছবির ক্যাপশন: অতিবৃষ্টি ও সম্ভাব্য জলোচ্ছ্বাস মোকাবিলায় বরগুনা সদরে প্রস্তুতি জোরদার
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি (আলামিন) : অতিবৃষ্টি ও সম্ভাব্য জলোচ্ছ্বাসসহ যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় বরগুনা সদর উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গত (৭ জুলাই) বিকেল ৫টায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।

সভায় চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া, অতিবৃষ্টি এবং সম্ভাব্য জলোচ্ছ্বাসের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগকালীন সময়ে সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), -এর স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মাঠপর্যায়ে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থাও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সহযোগিতার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ছাড়া , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সভায় দুর্যোগকালীন সময়ে দ্রুত সহায়তা নিশ্চিত করতে পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা, মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে বরগুনায় ‘ফ্যামিলি কার্ড’ বি

স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে বরগুনায় ‘ফ্যামিলি কার্ড’ বি

ad300