ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় ১৫ আগস্টকে ঘিরে গোপনে দোয়া ও শোকের ব্যানার টানানোর অভিযোগ!

  • প্রকাশের সময় : Aug 15, 2026 ইং
পাথরঘাটায় ১৫ আগস্টকে ঘিরে গোপনে দোয়া ও শোকের ব্যানার টানানোর অভিযোগ! ছবির ক্যাপশন: পাথরঘাটায় ১৫ আগস্টকে ঘিরে গোপনে দোয়া ও শোকের ব্যানার টানানোর অভিযোগ! #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের এক নেতার বাসায় গোপনে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন এবং একই রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোকের ব্যানার টানানোর ঘটনা নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং মালয়েশিয়া যুবলীগ নেতা হিসেবে পরিচিত ইমরান হোসাইন সোহাগের বাসায় গত ১৪ আগস্ট দিবাগত রাতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই বাসায় বসে দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন। তাঁদের কয়েকজনের মুখে কালো মাস্ক দেখা যায়। তবে মাস্ক পরা থাকায় ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, একই রাতে পাথরঘাটা উপজেলা পরিষদ ভবনের নিচতলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি শোকের ব্যানার টানানো হয়। ব্যানারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের কথা উল্লেখ ছিল এবং আয়োজক হিসেবে ইমরান হোসাইন সোহাগের নাম দেখা যায় সেখানে!

পরে খবর পেয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ ও সাধারণ সম্পাদক খাইরুল শরীফ ব্যানারটি সরিয়ে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে-

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এর আগেও রাতের আঁধারে পাথরঘাটার বিভিন্ন স্থানে ইমরান হোসাইন সোহাগের ছবি সংবলিত পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে!

ঘটনার বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ঘটনাটি গণমাধ্যমের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন। পাথরঘাটায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। ভিডিও ও ব্যানার টানানোর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আয়োজিত ওই দোয়া মাহফিল এবং শোকের ব্যানার টানানোর ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা যাতে না ছড়ায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জমি বিরোধে আমতলীতে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কর্তনের অভিযোগ!

জমি বিরোধে আমতলীতে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কর্তনের অভিযোগ!

ad300