ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় জেলা এনজিও বিষয়ক মাসিক সভা

  • প্রকাশের সময় : Jun 29, 2026 ইং
বরগুনায় জেলা এনজিও বিষয়ক মাসিক সভা ছবির ক্যাপশন: বরগুনায় জেলা এনজিও বিষয়ক মাসিক সভা
ad728
বরগুনা প্রতিনিধি: আসন্ন দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বরগুনায় জেলা এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীলসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা। উক্ত সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। তিনি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করা, জননিরাপত্তা জোরদার, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। সভার শুরুতে সিএনআরএস (CNRS)-এর পক্ষ থেকে জেলার দুর্যোগ প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে এনজিও প্রতিনিধিদের মধ্যে জেলা এনজিও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক মাসুদ আলম, ব্র্যাকের তুহিন আলম, জাগো নারী'র গোলাম মোস্তফা এবং এনএসএস-এর জাকির হোসেন বক্তব্য দেন। বক্তারা দুর্যোগকালীন সময়ে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ, দ্রুত ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং ঝুঁকিপূর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
ফেসবুকের ফাঁদে বরগুনার স্কুলছাত্রী: সমকামী নারীসহ সাভার থেকে

ফেসবুকের ফাঁদে বরগুনার স্কুলছাত্রী: সমকামী নারীসহ সাভার থেকে

ad300