ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার পাথরঘাটায় হত্যা মামলার পলাতক আসামি Rab-এর হাতে গ্রেফতার

  • প্রকাশের সময় : May 18, 2026 ইং
বরগুনার পাথরঘাটায় হত্যা মামলার পলাতক আসামি Rab-এর হাতে গ্রেফতার ছবির ক্যাপশন: বরগুনার পাথরঘাটায় হত্যা মামলার পলাতক আসামি Rab-এর হাতে গ্রেফতার
ad728
বরগুনা জেলার পাথরঘাটা থানার একটি হত্যা মামলার পলাতক আসামি মোঃ বেলায়েত (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গত শনিবার (১৭ মে ২০২৬) রাতে বরগুনার তালতলী থানার নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বেলায়েত পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা এলাকার বাসিন্দা। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী ও অভিযুক্তরা পাশাপাশি বসবাস করতেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে গাছ কাটা নিয়ে বিরোধ চলছিল। গত ১০ মে ২০২৬ তারিখে একই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাদীর স্বামীকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাথরঘাটা থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমতলী থানা-এ হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্কোয়াড্রন লিডার রাশেদ, কোম্পানি অধিনায়ক, র‌্যাব-৮ সিপিসি-১, পটুয়াখালী।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ জুন ২০২৬ রোজ বুধবারের প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

১০ জুন ২০২৬ রোজ বুধবারের প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300