‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় ৫০০ কি.মি সড়ক বেহাল: সংস্কারে ২৫০ কোটি টাকা প্রয়োজন

  • প্রকাশের সময় : Sep 18, 2026 ইং
বরগুনায় ৫০০ কি.মি সড়ক বেহাল: সংস্কারে ২৫০ কোটি টাকা প্রয়োজন ছবির ক্যাপশন: বরগুনায় ৫০০ কিলোমিটার সড়ক বেহাল, সংস্কারে প্রয়োজন ২৫০ কোটি টাকা
ad728

বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন প্রায় ৫০০ কিলোমিটার পাকা সড়ক খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাব, নিম্নমানের কাজ ও অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তে পানি জমে যানবাহন চলাচলে বাড়ছে ঝুঁকি।

জেলার গুরুত্বপূর্ণ আমতলী-তালতলী-সোনাকাটা ৩৮ কিলোমিটার সড়কের প্রায় ২২ কিলোমিটার অংশেও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর সড়ক সংস্কারে অর্থ ব্যয় হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সংস্কারের পরও দ্রুত সড়ক নষ্ট হয়ে যায়।

এলজিইডি সূত্রে জানা গেছে, বরগুনায় সংস্থাটির অধীনে মোট ১ হাজার ৪৯৫ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে প্রায় ৫০০ কিলোমিটার সংস্কার প্রয়োজন। এসব সড়ক সংস্কারে প্রায় ২৫০ কোটি টাকা প্রয়োজন হলেও ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ রয়েছে ৪০ কোটি টাকা। এর মধ্যে ২৮ কোটি টাকা আগের অর্থবছরের কাজের বকেয়া পরিশোধে ব্যয় হবে। ফলে নতুন সংস্কারে থাকছে মাত্র ১২ কোটি টাকা।

বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, সাধারণত প্রতি তিন বছর পর পাকা সড়ক সংস্কার প্রয়োজন হয়। জেলার প্রয়োজনীয় সড়ক সংস্কারে প্রায় ২৫০ কোটি টাকা দরকার। অতিরিক্ত বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ad300