‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ!

  • প্রকাশের সময় : Oct 20, 2026 ইং
আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! ছবির ক্যাপশন: আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ!
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ইলিশ শিকারে নিষেধাজ্ঞাকালীন জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিবন্ধিত জেলেদের অভিযোগ, বরাদ্দের ৪০ টন চালের মধ্যে ৬ টন বিতরণ না করে আত্মসাৎ করা হয়েছে। এতে শতাধিক নিবন্ধিত জেলে সহায়তার চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। জেলেদের দাবি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন ও কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে এ অনিয়মের অভিযোগ রয়েছে। তবে অভিযুক্ত কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। জানা গেছে, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ হাজার ৬০০ জেলের জন্য ৪০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, খাদ্যগুদাম থেকে ৩৪ টন চাল ছাড় করা হয়েছে। জেলে জালাল, খলিল ও নাশির মাল অভিযোগ করেন, তালিকায় নাম না থাকার অজুহাতে ১, ৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার নিবন্ধিত জেলেদের চাল দেওয়া হয়নি।

অন্যদিকে, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বশির হাওলাদার দাবি করেন, তাঁর ওয়ার্ডের তালিকাভুক্ত ২৭০ জন জেলেই চাল পেয়েছেন। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, সব জেলের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেলও জানান, চাল পাননি—এমন কারও অভিযোগ তিনি পাননি। ভুক্তভোগী জেলেরা বিতরণ তালিকা, স্বাক্ষর ও টিপসই যাচাই করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় প্রবাসীর ওপর হাতুড়ি হামলা:  পূর্বপরিকল্পিত সহিংসতা

বরগুনায় প্রবাসীর ওপর হাতুড়ি হামলা: পূর্বপরিকল্পিত সহিংসতা

ad300