‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক

  • প্রকাশের সময় : Oct 20, 2026 ইং
বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ছবির ক্যাপশন: বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক
ad728

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের উদ্দেশ্যে তিনি এসব মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দও সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি অটুট রাখা এবং যেকোনো পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্দির পরিদর্শনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন গৌরীচন্না ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল আমীন, বরগুনা জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুর রহমান জুলহাস, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মাসুদ এবং জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক গোলাম রাব্বি রাসেলসহ জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বসবাস করবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় পাশে আছি।”

স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী মন্দির পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য আগত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বার্তা উঠে আসে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

ad300