আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাকদান গ্রামের অসহায় বৃদ্ধা জয়তনের পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। বৃদ্ধার এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী প্রদান করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি।সংগঠনটির প্রধান উপদেষ্টা হায়াতুজ্জামান মিরাজ মৃধার নির্দেশনায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বাজারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সদস্য রাকিবুল ইসলাম ও মাইনুল ইসলাম রাজুসহ অন্যরা। স্থানীয়রা অসহায় ও বয়স্ক মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা জানান, অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাঁদের কার্যক্রম অব্যাহত রয়েছে। মানবিকতার বন্ধনে, মানুষের পাশে—স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।
বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন
- প্রকাশের সময় : Oct 20, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News