ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় দেড় কেজির ইলিশ বিক্রি ৪ হাজার ৮৮২ টাকায়!

  • প্রকাশের সময় : Aug 17, 2026 ইং
পাথরঘাটায় দেড় কেজির ইলিশ বিক্রি ৪ হাজার ৮৮২ টাকায়! ছবির ক্যাপশন: পাথরঘাটায় দেড় কেজির ইলিশ বিক্রি ৪ হাজার ৮৮২ টাকায়!
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় দেড় কেজি ওজনের একটি ইলিশ ৪ হাজার ৮৮২ টাকায় বিক্রি হয়েছে। সোমবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের শাম্মি মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছটি কেনেন পাইকার মো. শিমু। এর আগে রোববার রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে জেলের জালে ইলিশটি ধরা পড়ে। আড়তদার সাইকুল ইসলামের মেসার্স শাম্মি মৎস্য আড়তে নিলামে মাছটির দাম প্রতি মণ ১ লাখ ৪০ হাজার টাকা ওঠে। পরে পাইকার মো. শিমু মাছটি কিনে অধিক লাভের আশায় গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে পাঠান। পাইকার মো. শিমু জানান, সোমবারের পাইকারি বাজারে বড় ইলিশটির চাহিদা ভালো ছিল। স্থানীয় জেলেরা জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর একের পর এক নিম্নচাপের কারণে অনেক জেলেই নিয়মিত মাছ ধরতে পারছেন না। এর মধ্যে বড় ইলিশ ধরা পড়ায় তারা খুশি হলেও গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন না। সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনার গৌরীচন্নায় দুটি গোয়ালঘর থেকে ৯টি গরু চুরি

বরগুনার গৌরীচন্নায় দুটি গোয়ালঘর থেকে ৯টি গরু চুরি

ad300