ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগী শিশুকুঞ্জে এখন আর আসে না শিশুরা!!

  • প্রকাশের সময় : May 28, 2026 ইং
বেতাগী শিশুকুঞ্জে এখন আর আসে না শিশুরা!! ছবির ক্যাপশন: বেতাগী শিশুকুঞ্জে এখন আর আসে না শিশুরা!!
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার শিশু-কিশোরদের এক সময়ের জনপ্রিয় বিনোদনকেন্দ্র “ইউএনও শিশুকুঞ্জ” এখন কার্যত নিষ্ক্রিয় অবস্থায়। খেলাধুলার সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়া, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তাহীনতার কারণে এখানে শিশুদের উপস্থিতি অনেকটাই কমে গেছে।

পৌর প্রশাসন সূত্রে জানা যায়, শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের কথা বিবেচনা করে বেতাগী পৌরসভার উপজেলা পরিষদ পুকুরের পূর্বপাশে শিশুকুঞ্জটি নির্মাণ করা হয়। ২০২৪ সালে বরগুনার তৎকালীন জেলা প্রশাসক মো. শফিউল আলম এটি উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রথম কয়েক মাস বিকেল হলেই শিশুদের হাসি-আনন্দে মুখর থাকত শিশুকুঞ্জ এলাকা। দোলনা, রাইডসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জামে শিশুদের ভিড় থাকত চোখে পড়ার মতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে যথাযথ রক্ষণাবেক্ষণ ও নতুন উপকরণ সংযোজন না থাকায় ধীরে ধীরে আগ্রহ হারাতে থাকে শিশু ও অভিভাবকরা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শিশুকুঞ্জের অধিকাংশ খেলাধুলার সরঞ্জাম অচল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। কোথাও মরিচা ধরেছে, কোথাও আবার ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ফলে পার্কটি এখন প্রায় জনশূন্য।

স্থানীয় বাসিন্দা বিপুল হাওলাদার বলেন, “ভালো রাইড না থাকায় অনেক আগেই শিশুদের আগ্রহ কমে গেছে। নিরাপত্তার অভাবে অনেক অভিভাবক সন্তানদের এখানে আনতে চান না। সন্ধ্যার পর পর্যাপ্ত আলো না থাকায় জায়গাটি নির্জন হয়ে পড়ে।”

অভিভাবকদের অভিযোগ, শিশুকুঞ্জটি দ্রুত সংস্কার করে আধুনিক খেলাধুলার উপকরণ যুক্ত করা হলে শিশুদের জন্য আবারও এটি প্রাণবন্ত বিনোদনকেন্দ্রে পরিণত হতে পারে। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, শিশুকুঞ্জের বর্তমান অবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে। দ্রুত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভ

বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভ

ad300