ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশের সময় : May 12, 2026 ইং
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন: বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে বৃদ্ধের মৃত্যু
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে গিয়ে মো. তৈয়ব আলী (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পেটে ব্যথা নিয়ে তিনি বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার কিছু সময় পর তৈয়ব আলী বাথরুমে যান। দীর্ঘ সময় ধরে তিনি বাথরুমে অবস্থান করায় অন্য রোগীরা বিষয়টি কর্তব্যরত নার্সদের জানান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বেডে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক শাহরিয়ার হোসেন রুমন তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক শাহরিয়ার হোসেন রুমন বলেন, “এটি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির কারণ নেই। হার্ট অ্যাটাক করেই রোগীর মৃত্যু হয়েছে।”

এদিকে, ঘটনার সময় দায়িত্বে থাকা নার্সদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, তৈয়ব আলী দীর্ঘ সময় ধরে বাথরুমে ছিলেন। পরে সকাল ৮টার দিকে তিনি ও আরও দুজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে সে সময় দায়িত্বে থাকা কয়েকজন নার্স সেখানে যেতে গড়িমসি করেন বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত নার্স রাজশ্রী বলেন, “আমি খবর পেয়েই সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং তাকে উদ্ধারের জন্য লোকজন নিয়ে আসি।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ জুন ২০২৬ রোজ মঙ্গলবারের প্রকাশিত দৈনিক শেষকথা:

৯ জুন ২০২৬ রোজ মঙ্গলবারের প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300