ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে জেলা প্রশাসকের বৃক্ষরোপণ,শিক্ষা উন্নয়ন,প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ হুইলচেয়ার ও সহায়তা বিতরণ

  • প্রকাশের সময় : Aug 3, 2026 ইং
আমতলীতে জেলা প্রশাসকের বৃক্ষরোপণ,শিক্ষা উন্নয়ন,প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ হুইলচেয়ার ও সহায়তা বিতরণ ছবির ক্যাপশন: বরগুনার আমতলীতে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার---
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সামাজিক ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে বরগুনার আমতলীতে একাধিক কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার: গত সোমবার (৩ আগস্ট) আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা এবং জেলা প্রশাসনের Government Performance Management System (GPMS)-এর উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় চুনাখালী স্কুল অ্যান্ড কলেজ এবং চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন এবং সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান -
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর(NDC)- বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়, আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে একই শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসক "ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব"-এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বগুণ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করে জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে আনবে। একই সঙ্গে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাবের কার্যক্রমকে সক্রিয় ও গতিশীল করার আহ্বান জানান।

গত সোমবার ৩ আগস্টের একই সফরে জেলা প্রশাসক চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের পাঠদান, সার্বিক পরিবেশ ও শিক্ষার মান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করেন। এ সময় তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে গুরুত্বারোপ করে গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও চুনাখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং প্রতিরোধ, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকের অপব্যবহারের কুফল বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সফরকালে আমতলী উপজেলায় বিভিন্ন উপকারভোগীদের মাঝে ক্ষুদ্রঋণ, সেলাই মেশিন, দুর্যোগ সহায়তা বিতরণ এবং তেল নিষ্কাশন যন্ত্র প্রদান করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার: সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৮ জন ঋণগ্রহীতাকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)" কর্মসূচির আওতায় মোট ১৮ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ বান ঢেউটিন এবং ৭০টি শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলা কৃষি অফিসের "তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প" এর আওতায় একজন কৃষকের হাতে একটি তেল নিষ্কাশন যন্ত্র তুলে দেওয়া হয় উপকারভোগীদের হাতে।

সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সামাজিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আলোচনায় সাইবার অপরাধ থেকে আত্মরক্ষার উপায়, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু সুরক্ষা এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। শিক্ষা, পরিবেশ, প্রযুক্তি ও সামাজিক সচেতনতা—এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আয়োজিত কর্মসূচিগুলো শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)-এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন ৯জন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, আমতলীর ৪৪( চুয়াল্লিশ) জন গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল এবং উপজেলার বিভিন্ন উপকারভোগীদের মাঝে ক্ষুদ্রঋণ, সেলাই মেশিন,তেল নিষ্কাশন যন্ত্র, দুর্যোগ সহায়তাসমূহ বিতরণ করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার - 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
পটুয়াখালীতে বরগুনার নবদিগন্ত বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আ

পটুয়াখালীতে বরগুনার নবদিগন্ত বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আ

ad300