বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা জেরীনা আক্তারকে অপসারণ করে নতুন প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী প্রশাসক হিসেবে তার নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত তাকে অপসারণ করে নতুন প্রশাসক নিয়োগের দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে লায়লা জেরীনা আক্তারের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কার্যালয়কে ঘিরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
বরগুনায় আয়লা পাতাকাটা ইউপি প্রশাসক অপসারণের দাবিতে মানববন্ধন!
- প্রকাশের সময় : Sep 27, 2026 ইং
ছবির ক্যাপশন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News