‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : Mar 23, 2026 ইং
বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: বরগুনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (২৩ মার্চ ২০২৬) রাত ৯টা ৫ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের পরীরখাল সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মানিক (২১) ও মো. সাবের হোসেন (২০)। তারা উভয়েই বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আজিজুল হাকিম।

এসময় পরীরখাল সড়কে সদর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে আলমগীর হোসেন কবিরের মুদি দোকানের সামনে সংস্কারাধীন পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

এ ঘটনায় এসআই আজিজুল হাকিম বাদী হয়ে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক)/৪১ ধারায় বরগুনা থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনা জেলা সরকারি গণগ্রন্থাগার: ১৯৮২ থেকে জ্ঞানচর্চার কেন্দ

বরগুনা জেলা সরকারি গণগ্রন্থাগার: ১৯৮২ থেকে জ্ঞানচর্চার কেন্দ

ad300