পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটার তরুণ সংগঠক ও তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার (TBJS) প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শোয়েব তাসিন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আন্তর্জাতিক যুব জলবায়ু সম্মেলন Regional Conference of Youth (RCOY APAC) 2026-এ অংশ নিয়েছেন। সম্মেলনে সংগঠনটি আঞ্চলিক যুব অংশীদার হিসেবে যুক্ত ছিল এবং শোয়েব তাসিন সংগঠনটির প্রতিনিধি হিসেবে অংশ নেন। ২০২৬ সালের ৩ থেকে ৬ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত এ সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৮টি দেশের পাঁচ শতাধিক তরুণ প্রতিনিধি, জলবায়ু কর্মী, নীতিনির্ধারক ও গবেষক অংশ নেন। তাঁদের মধ্যে প্রায় ১০০ জন ছিলেন আন্তর্জাতিক প্রতিনিধি।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পাথরঘাটার মতো উপকূলীয় এলাকার নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও জীবিকার সংকটের বাস্তবতা আঞ্চলিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ত করে সামাজিক উন্নয়ন ও পরিবেশবিষয়ক কার্যক্রম পরিচালনা করছে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা। আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ জলবায়ু কার্যক্রম সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News