‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনায় হারিয়ে যাচ্ছে খেজুরগাছ, বিলুপ্তির পথে রস-গুড়ের ঐতিহ্য!

  • প্রকাশের সময় : Nov 6, 2026 ইং
বরগুনায় হারিয়ে যাচ্ছে খেজুরগাছ, বিলুপ্তির পথে রস-গুড়ের ঐতিহ্য! ছবির ক্যাপশন: বরগুনায় হারিয়ে যাচ্ছে খেজুরগাছ, বিলুপ্তির পথে রস-গুড়ের ঐতিহ্য!
ad728

বরগুনা প্রতিনিধি : একসময় শীত এলেই বরগুনার গ্রামাঞ্চলে শুরু হতো খেজুরের রস সংগ্রহের উৎসব। সন্ধ্যায় গাছ ছিলানো, গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে রাখা আর ভোরে হাঁড়িভর্তি মিষ্টি রস নিয়ে গাছিদের বাড়ি ফেরা ছিল গ্রামবাংলার চিরচেনা দৃশ্য। সেই রস থেকে তৈরি হতো সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি। তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যের সেই দৃশ্য। স্থানীয় প্রবীণদের মতে, আশির দশকেও বরগুনার বাড়ির আঙিনা, রাস্তার পাশ, জমির আইল ও খালপাড়ে প্রচুর খেজুরগাছ ছিল। কিন্তু ইটভাটায় জ্বালানি হিসেবে গাছের ব্যবহার, নির্বিচারে গাছ কাটা, বসতি ও স্থাপনা নির্মাণ এবং নতুন করে গাছ রোপণ না করায় খেজুরগাছের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। বরগুনা সদর উপজেলার বড় লবণগোলা গ্রামের প্রবীণ কৃষক মোসলেম আলী হাওলাদার বলেন, একসময় এলাকায় শত শত খেজুরগাছ ছিল। শীতের সকালে গাছিদের রস নিয়ে বাড়ি ফেরার দৃশ্য এখন শুধুই স্মৃতি। একই আক্ষেপ আমতলী ও পাথরঘাটার স্থানীয় বাসিন্দাদেরও।

খেজুরগাছ কমে যাওয়ার পাশাপাশি হারিয়ে যাচ্ছে গাছি পেশা। নতুন প্রজন্মের অনেকেই গাছ ছিলানো ও রস সংগ্রহের কৌশল জানে না। এতে গ্রামীণ কর্মসংস্থান, ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতি ও খাঁটি দেশি খেজুরের গুড় উৎপাদনও সংকুচিত হচ্ছে। সচেতন মহলের মতে, বরগুনার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রাস্তার দুই পাশ, খালপাড়, বেড়িবাঁধ ও পতিত জমিতে পরিকল্পিতভাবে খেজুরগাছ রোপণ, বিদ্যমান গাছ সংরক্ষণ এবং গাছিদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া জরুরি। তা না হলে একসময় দক্ষিণাঞ্চলের শীতের অন্যতম ঐতিহ্য খেজুরের রস ও গুড় কেবল স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে পড়বে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫

আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫

ad300