‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় প্রবাসী ছেলের মৃত্যু: সরকারের সহায়তা চেয়েছেন অসহায় এক মা

  • প্রকাশের সময় : Oct 11, 2026 ইং
বরগুনায় প্রবাসী ছেলের মৃত্যু: সরকারের সহায়তা চেয়েছেন অসহায় এক মা ছবির ক্যাপশন: বরগুনায় প্রবাসী ছেলের মৃত্যু: সরকারের সহায়তা চেয়েছেন অসহায় এক মা
ad728

তালতলী প্রতিনিধি: সৌদি আরবে একমাত্র ছেলে হানিফের (৩৬) মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন বরগুনার তালতলী উপজেলার ছাহেরা বেগম। ঋণ করে বিদেশে পাঠানো ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার সামর্থ্য নেই পরিবারের। তাই শেষবারের মতো ছেলেকে দেখতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি। নিহত হানিফ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার প্রয়াত জালাল মিয়ার ছেলে। গত ৩ অক্টোবর সৌদি আরবে তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানতে পারেনি পরিবার। পরিবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ধারদেনা করে ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সৌদি আরবে যান হানিফ। ভিসা বৈধ করার আশায় পাঁচ মাস আগে বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে আরও ৪ লাখ ৫০ হাজার টাকা দেন। তাঁর স্ত্রী কাজল আক্তার, ১১ বছর বয়সী ছেলে ও পাঁচ বছর বয়সী মেয়ে রয়েছে। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কাজল। ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে ছাহেরা বেগম বলেন, ‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে ঘিরেই তাঁর বেঁচে থাকা ছিল। এখন ছেলের মুখটি শেষবারের মতো দেখতে চান তিনি। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হতে পারে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

ad300