বামনা প্রতিনিধি: “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বরগুনার বামনায় বৃক্ষরোপণ করা হয়েছে। গত মঙ্গলবার বামনা উপজেলা পরিষদের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বামনার উদ্যোগে আজাহার মোল্লা ইউজেডআর টু আকবর আলী হাউস আরএইচডি সড়কে (আইডি নং- ৫০৪১৯৫০১৪) এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News